Friday, June 26, 2026

Suvendu Adhikary: শুভেন্দুকে “লোডশেডিং এমএলএ” বলে কটাক্ষ মৎস্যমন্ত্রী অখিল গিরির

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) কৃষি আধিকারিককে মারধরের প্রতিবাদে হরিপুর কৃষক বাজারে এক ধিক্কার সভার আয়োজন করেছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সেখানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikary) ‘’লোডশেডিং এমএলএ’’ বলে করলেন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)।

শুভেন্দুকে নিশানা করে অখিল বলেন, ‘‘বিজেপি (BJP) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সব জায়গাতেই ভোটে হারছে। নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্বের বাড়িতে সিবিআই (CBI) লাগিয়ে ভয় দেখাতে চাইছে বিজেপি। সেদিন স্মারকলিপি দেওয়া নয়, সরকারি কর্মীকে মারধর করাই উদ্দেশ্য ছিল বিজেপির। শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে।’’

আরও পড়ুন:কাঁচা ডিরেক্টরের তৈরি স্ক্রিপ্টে “হিম্মত” দেখাতে গিয়ে চাপে পড়ে মুখ লুকালেন শোভন

ধিক্কার সভায় রামনগরের বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন তৃণমূলের (TMC) তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, শহিদ মাতা বিধায়ক ফিরোজা বিবি, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির সভাপতি শ্যামল পট্টনায়েক প্রমুখ।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...