Friday, June 26, 2026

Goa: পাখির চোখ গোয়া, ১৩ ডিসেম্বর যাচ্ছেন মমতা-অভিষেক

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) সাফল্যের পর পাখির চোখ এখন গোয়া(Goa)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই রাজ্যে নির্বাচন। এখন থেকেই সেখানে জোরদার প্রচার ও সাংগঠনিক কাজ শুরু করে দিতে চায় তৃণমূল। আর সেই লক্ষ্যেই আগামী ১৩ ডিসেম্বর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলীয় সংগঠনের পাশাপাশি এই গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প জোটের যাত্রা শুরু হতে চলেছে বলেও মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ যার মুখ্য ভূমিকায় রয়েছেন লিয়েন্ডার পেজ৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সহসভাপতি লুই জিনহো ফালেরিওকে রাজ্যসভার সাংসদ করে গোয়াবাসীকে পজিটিভ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো৷ এর আগে গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গোয়া চালাবেন গোয়ার মানুষ৷ সেখানকার পর্যটন, অর্থনীতি, খাদান, মৎস্যজীবীদের সমস্যা সহ একাধিক বিষয় রয়েছে যা গোয়ার বিজেপি সরকার কখনওই গুরুত্ব দেয়নি৷ এই বিষয়গুলিকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি গুরুত্ব দিচ্ছেন৷ সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন৷ একইসঙ্গে নজর রয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানের দিকেও৷

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...