Monday, March 16, 2026

School Fees: ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না স্কুল: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড আটকে রাখতে পারবে না স্কুল। শুক্রবার, স্কুল ফি (School Fee) মামলায় পুরনো রায় মনে করিয়ে এই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় (Indraprasanna Majumder), বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের (Mousumi Bhattacharya) ডিভিশন বেঞ্চ।

অভিভাবকদের পুরো ফি মিটিয়ে দিতে হবে বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত। একইসঙ্গে বলা হয়েছিল ফি না দিলেও পড়ুয়াদের ক্লাস করতে বাধা দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোথাও অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ ওঠে। ১০০ শতাংশ বেতন মেটানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক।

এদিকে, বেতন না মেটানোয় কয়েকজন পড়ুয়াকে অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কয়েকজন। শুক্রবার, সেই মামলার শুনানিতে স্কুলের পক্ষের আইনজীবী হাইকোর্টে (High Court) জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর (Fir) দায়ের হয়েছে। পুলিশ অধ্যক্ষকে বার বার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বেসরকারি স্কুল (School) নিয়ে কোনও পদক্ষেপ করতে নিষেধ করেছে আদালত। মামলাকারীর তরফের আইনজীবী বলেন, গত অক্টোবরে ১০০ শতাংশ বেতন মেটানোর যে নির্দেশ এই আদালত দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সেই মামলার শুনানি। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক। ১৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তবে, বেতন না মেটানোয় কোনও পড়ুয়ার লেখাপড়ায় বাধা দেওয়া যাবে না বলে এ দিন ফের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...