Tuesday, February 3, 2026

Rahul Gandhi:’কৃষকদের দাবি না মানা পর্যন্ত ক্ষমাপ্রার্থনা অসম্পূর্ণ’, মোদিকে তোপ রাহুলের

Date:

Share post:

ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গত মাসে তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করার ঘোষণার সময় ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমা প্রার্থনা ‘অসম্পূর্ণ’ ছিল। রাহুলের সাফ বক্তব্য, কৃষকদের দাবি না মানা পর্যন্ত সেই ক্ষমাপ্রার্থনা ‘অসম্পূর্ণ’।

আরও পড়ুন:Parliament:শাসক বিরোধী বিক্ষোভ, ধর্নায় উত্তাল সংসদ ভবন

পাশাপাশি রাহুল গান্ধী(Rahul Gandhi) এদিন আরও বলেন, প্রধানমন্ত্রীর উচিত তিনি কীভাবে তিনটি কৃষকবিরোধী আইন আনার জন্য প্রায়শ্চিত্ত করবেন তা সংসদে ব্যাখ্যা করা। সাংবাদিকদের বৈঠকের আগে শুক্রবার রাহুল গান্ধী মোদিকে নিশানা করে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন ‘যেহেতু প্রধানমন্ত্রী কৃষি বিরোধী আইন প্রণয়নের জন্য ক্ষমা চেয়েছেন, তাই সংসদে বলুন আপনি কীভাবে প্রায়শ্চিত্ত করবেন।’পাশাপাশি রাহুলের প্রশ্ন, লখিমপুর মামলায় মন্ত্রীর পদত্যাগের কী হল? শহিদ কৃষিকদের ক্ষতিপূরণের কী হবে?’ এমএসপির কী হবে?

প্রসঙ্গত, প্রায় ১ বছর ধরে চলা তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের পর অবশেষে কৃষকদের কাছে ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশপাশি কৃষকদের নিজভূমিতে ফেরার অনুরোধও করেন তিনি। কিন্তু কৃষি আইন প্রত্যাহার শুধু নয়, সেইসঙ্গে কৃষকদের একাধিক দাবিদাওয়া ছিল। কিন্তু কৃষকদের সঙ্গে তো নয়ই, সংসদেও বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এই কৃষি আইন প্রত্যাহার বিল। আলোচনার দাবিতে বিরধীরেয়া সরব হলে তাদের সসপেন্ডও করে দেওয়া হয়।  কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার(Narendra Singh Tomar) এই বিল বাতিলের প্রস্তাব আনার পর বলেন, এনিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই, কারণ সকলেই এই বিল বাতিলের পক্ষে রয়েছেন।


spot_img

Related articles

মায়ানমারে ফের ভূমিকম্প: কম্পন অনুভূত বাংলাতেও

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার মায়ানমার। মঙ্গলবার রাতে ভারতীয় সময় ৯.০৫ নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে।...

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...