Sunday, May 10, 2026

India-South Afri: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল, তবে স্থগিত টি-২০ সিরিজ, জানালেন জয় শাহ

Date:

Share post:

করোনার( Corona) নতুন রূপ ওমিক্রনের কারণে স্থগিত ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টি-২০ ম‍্যাচ( T-20)। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন বিরাট কোহলিরা, শনিবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই ( Bcci)সচিব জয় শাহ (Jay Shah)।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ‍‍্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন,” দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দল সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-২০ ম্যাচ পরে হবে। তবে কখন হবে তা এখন পযর্ন্ত ঠিক হয়নি।”

কোভিডের নতুন রূপ ওমিক্রনের দাপট বেশ প্রকোপ দক্ষিণ আফ্রিকায়। যার ফলে বিরাটদের এই সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এই সফরে কী ব্যবস্থা থাকবে, তা নিয়ে কোহলিরা সন্দিহান ছিলেন। সূত্রের খবর, বোর্ড কর্তাদের সঙ্গে তাঁদের আলোচনাও হয় এই সফর নিয়ে। বায়ো বাবল নিয়ে তাঁরা বেশ কিছু প্রশ্ন রাখেন বোর্ডের সামনে। শোনা যাচ্ছে বোর্ডের জবাবে সন্তুষ্ট ক্রিকেটাররাও। তার পরেই এই সফরের ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চয়তা দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...