Thursday, May 14, 2026

Ajaz Patel: অনন‍্য নজির গড়লেন আজাজ প‍্যাটেল, এক ইনিংসে নিলেন ১০ উইকেট

Date:

Share post:

অনন‍্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ( New Zealand) বোলার আজাজ প‍্যাটেল ( Ajaz Patel)। ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে ( India-New Zealand 2nd test) ভারতের বিরুদ্ধে এক ইনিংসে নিলেন ১০ উইকেট। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই বিরল কৃতিত্ব গড়লেন আজাজ প‍্যাটেল। আর ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিতেই টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আজাজ। এর আগে জিম লেকার এবং অনিল কুম্বলের ছিল এই নজির। বিদেশের মাটিতে তিনি একমাত্র বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চার উইকেট নেন আজাজ। আর দ্বিতীয় দিনে আজাজ নেন ছয় উইকেট।

১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন লেকার। ৫৬ রানে দশ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৯৯৯ সালে  দুরন্ত খেলে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। শনিবার ১১৯ রানে দশ উইকেট নেন আজাজ।

আরও পড়ুন:India-South Afri: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল, তবে স্থগিত টি-২০ সিরিজ, জানালেন জয় শাহ

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...