Sunday, February 1, 2026

Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল গুজরাটে, করেছিলেন দক্ষিণ আফ্রিকা সফর

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে এবার ওমিক্রন ভ্যারিয়েন্টে(Omicron) আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ মিলল ভারতে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা(South Africa) থেকে গুজরাটের জামনগরে এসেছিলেন করোনার আক্রান্ত এই ব্যক্তি। ইতিমধ্যেই এই তথ্য প্রকাশ্যে এনেছে গুজরাটের(Gujrat) রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সরকারি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, দুদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে জামনগরে এসেছিলেন ওই ব্যক্তি। বিমানবন্দরেই তার শরীরে করোনার লক্ষণ ধরা পড়ায় সেখান থেকেই স্যাম্পেল সংগ্রহ করে পুনের ল্যাবরেটরীতে পাঠানো হয়েছিল। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা যায় তিনি করোনার ওমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই নিয়ে এখনো পর্যন্ত ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্টে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। উল্লেখ্য, সম্প্রতি কর্নাটকে করোনার নয়া স্ট্রেনে ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই দুজনের মধ্যে একজন আবার বিদেশি। যিনি ইতিমধ্যেই ভারত ছেড়ে চলে গিয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন ১০ থেকে ১২ জন। যদিও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন।

আরও পড়ুন:Omicron:ওমিক্রন রুখতে তৎপর বাংলা, নয়া স্ট্রেনের খোঁজ মিললেই ঠাঁই হবে বেলেঘাটা আইডিতে

অন্যদিকে, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। যদিও আক্রান্তদের মধ্যে মৃত্যুর কোনও খবর এপর্যন্ত পাওয়া যায়নি। তবুও নয়া এই স্ট্রেনকে ঘিরে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। তাদের দাবি, পাঁচ অনূর্ধ্ব শিশু ও ১৫ থেকে ১৯-এর কিশোর কিশোরীদের মধ্যে সংক্রমণ বেড়েছে। সেই সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। বিশেষ করে অনূর্ধ্ব ৫-এর শিশুদের ক্ষেত্রে।

 

spot_img

Related articles

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে...

বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে: কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনায় সরব অভিষেক

বাংলা ভাষায় কথা বললে কীভাবে বাংলার মানুষের উপর অত্যাচারের ঘটনা ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা নজির গত কয়েক...

আইপিএলের আগেই বিয়ের পিড়িতে অর্জুন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন শচীন পুত্র?

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। গত বছরের ১৩ অগাস্ট ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের...

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...