Thursday, May 14, 2026

Ajaz Patel:১০ উইকেট নেওয়া আজাজ প‍্যাটেলকে শুভেচ্ছা অনিল কুম্বলের, বললেন, আমাদের ক্লাবে তোমাকে স্বাগত আজাজ

Date:

Share post:

অনন‍্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ( New Zealand) বোলার আজাজ প‍্যাটেল ( Ajaz Patel)। ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে ( India-New Zealand 2nd test) ভারতের বিরুদ্ধে এক ইনিংসে নিলেন ১০ উইকেট। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই বিরল কৃতিত্ব গড়লেন আজাজ প‍্যাটেল। আর ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিতেই টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আজাজ। এর আগে জিম লেকার এবং অনিল কুম্বলের ছিল এই নজির।

আর আজাজের এই রেকর্ডের পরেই আজাজকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক দশ উইকেটের মালিক অনিল কুম্বলে। এদিন টুইটারে তিনি লেখেন,”আমাদের ক্লাবে তোমাকে স্বাগত আজাজ প‍্যাটেল। দারুণ বল করেছো! টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে এ ভাবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।”

১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন লেকার। ৫৬ রানে দশ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৯৯৯ সালে  দুরন্ত খেলে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। শনিবার ১১৯ রানে দশ উইকেট নেন আজাজ।

আরও পড়ুন:Ajaz Patel: অনন‍্য নজির গড়লেন আজাজ প‍্যাটেল, এক ইনিংসে নিলেন ১০ উইকেট

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...