Tuesday, June 16, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রাথমিক সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট। কিন্তু করোনার নতুন রূপ ওমিক্রনের দাপট দক্ষিণ আফ্রিকায় প্রকোপ হওয়ায় টেস্ট সিরিজ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

২) ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট নিউজিল্যান্ড। দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে বিরাট কোহলিরা। শনিবার ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে একের পর এক চমক রইল দ্বিতীয় দিনে।

৩) ২০২১ টি-২০ বিশ্বকাপে  হতাশ করেছে ভারতের পারফরম্যান্স। শনিবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বললেন, গত চার-পাঁচ বছরে সব থেকে খারাপ ক্রিকেট খেলেছে ভারত।

 

৪) অনন‍্য নজির গড়লেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প‍্যাটেল । ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে নিলেন ১০ উইকেট। আজাজের আগে জিম লেকার এবং অনিল কুম্বলের ছিল এই নজির।

৫) আজাজ প‍্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক দশ উইকেটের মালিক অনিল কুম্বলে। এদিন টুইটারে তিনি লেখেন,”আমাদের ক্লাবে তোমাকে স্বাগত আজাজ প‍্যাটেল। দারুণ বল করেছো!

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...