Tuesday, June 16, 2026

KMC Election: বিজেপির দুই, বামেদের এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Date:

Share post:

কলকাতা পুরভোটে (KMC Election) প্রথমের দিকে প্রার্থী খুঁজে পাচ্ছিল না বাংলার প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। শেষপর্যন্ত একঝাঁক আনকোরা-অচেনাদের নিয়ে কোনওরকমে প্রার্থী তালিকা ঘোষণা করে গেরুয়া শিবির। কিন্তু তাতেও অস্বস্তি কমেনি বঙ্গ বিজেপির।

আরও পড়ুন:KMC 66: ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ

কলকাতা পুরসভার দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন৷ কলকাতা বন্দর এলাকার ১৩৩ এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী সদানন্দ প্রসাদ এবং মুমতাজ আলি মনোনয়ন প্রত্যাহার (Nomination Withdraw) করে নিয়েছেন। ঘনিষ্ঠ মহলে দুই প্রার্থী জানিয়েছেন, নিশ্চিত হার শুধু নয়, জামানত বাজেয়াপ্ত হবে। তাই তাঁরা মুখ পোড়াতে চান না। তাছাড়া প্রার্থী খুঁজে না পাওয়ায় কার্যত জোর করে ভুল বুঝিয়ে তাঁদের মনোনয়ন করায় বিজেপি। কিন্তু তারপর থেকে দলের কোনও সাহায্য তাঁরা পাননি। বিজেপির একটি লোকও তাঁদের পাশে নেই। তাই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত।

এদিকে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন পর্যন্ত বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই জন বিজেপি প্রার্থী। এছাড়া যাদবপুর অঞ্চলের ১০৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর পাশাপাশি, ৬৫ নম্বর, ৭৩ নম্বর, ১১২ নম্বর, ১১৫ নম্বর, ১৩৩ এবং ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীও নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে খবর।


Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...