Friday, May 15, 2026

Maldah:৫১ কেজি গাঁজা-সহ ৫ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

Date:

Share post:

৫১ কেজি গাঁজা-সহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা আলিপুরদুয়ার, মালদহ এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে  পুলিশ তাঁদের গ্রেফতার করে। ।



আরও পড়ুন:Hooghly: মদের ঠেকে বচসা, ধারালো অস্ত্র দিয়ে যুবককে ৪৬ বার কোপ


জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নাকা চেকিং চলাকালীন একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই ৫১ কেজির একটি গাঁজার বস্তা উদ্ধার করে তারা। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজই মালদার বিশেষ আদালতে তোলা হয়। সেখান থেকে পাঁচ দিনের জেল হেফাজতে রাখার  অনুমতি নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা সকলেই দীর্ঘদিন ধরে গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। এদেরকে অনেকবার ধরার ফাঁদ পাতলেও একাধিকবার পুলিশের হাত থেকে রেহাই পেয়েছে তারা। তবে এবারে হাতেনাতে তাদের পাঁচজনকেই একসঙ্গে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...