Thursday, May 14, 2026

Pv Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে হার পিভি সিন্ধুর

Date:

Share post:

বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে (BWF World Tour Finals) হার পিভি সিন্ধুর( Pv Sindgu)। রবিবার দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং-এর(An Seyoung) কাছে পরাজিত হলেন তিনি। ম‍্যাচের ফলাফল ১৬-২১, ১২-২১ ফলে। টানা তিন বার দক্ষিণ কোরিয়ার এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হারলেন সিন্ধু।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান আন সে ইয়ং। ম‍্যাচে এদিন সার্ভিস এবং স্ট্রোকও অনেক ভাল করেন দক্ষিণ কোরিয়ার এই শ‍াটলার। ৪০ মিনিটের এই ম্যাচে আন সে ইয়ং-এর কাছে দাঁড়াতেই পারেননি সিন্ধু। কার্যত আত্মসমর্পণ করেছেন। ম‍্যাচ শেষে সিন্ধু বলেন, “আন ভাল খেলোয়াড়। আমি জানতাম ম্যাচটা সহজ হবে না। ভাল প্রস্তুতি নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া উচিত হয়নি। শেষ দিকে কয়েকটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। দুঃখ লাগলেও আমার কাছে এটা একটা শিক্ষা।”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...