Saturday, May 9, 2026

Rainfall:টানা বৃষ্টিতে জলে থৈ থৈ শহরের একাংশ, তৎপর কলকাতা পুরসভা

Date:

Share post:

রাত থেকে টানা বৃষ্টিতে জেরবার শহর কলকাতা। জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল। সকাল থেকেই টানা বৃষ্টিতে কলকাতার একাধিক অঞ্চলে জল জমেছে। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ। ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, পাতিপুকুর, বিটি রোড গার্ডেনরিচের একাংশ। উত্তর-মধ্য এবং দক্ষিন কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমেছে।  তবে সকাল থেকেই শহরের জমা জল দ্রুত নামাতে তৎপর কলকাতা পুরসভা। নিকাশি বিভাগের কর্মীদের অনেকেই সকাল থেকেই জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে জোরদার কাজ চালাচ্ছেন পুরসভার কর্মীরা।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পেতেই মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল করে নবান্ন। খোলা হয় কন্ট্রোল রুমও। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

যদিও শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। তবুও টানা বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। ধান জমিতে আগেই ক্ষতি হয়েছে। এবার আলু জমিতে জল জমে আলু ও নষ্ট হতে বসেছে। সবজি জমি ও নষ্ট হতে বসেছে। দুশ্চিন্তার কালো মেঘ এবার দেখছেন কৃষকরা।


Related articles

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...