Saturday, June 6, 2026

Sc EastBengal: আইএসএলে ফের হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল, প্রশ্নের মুখে লাল-হলুদের রক্ষণভাগ

Date:

Share post:

আইএসএলে (Isl) ফের হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল (Sc Eastbengal)। মঙ্গলবার এফসি গোয়ার ( Fc Goa) কাছে ৪-৩ গোলে হারল মানোলো দিয়াজের দল। এই হারের ফলে চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখল না লাল-হলুদ ব্রিগেড। আর ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পেল গোয়া।

ম‍্যাচে তিন গোল পেল ইস্টবেঙ্গল। কিন্তু রক্ষণে ভুলে হজম করতে হল ৪ গোল। চলতি আইএসএলে লাল-হলুদের ডিফেন্স যে এখনও সফল না, মঙ্গলবারের ম‍্যাচে তা আরও একবার প্রমাণিত। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালায় এফসি গোয়া। যার ফলে ম‍্যাচের ১৪ মিনিটে মাথায় দুরপাল্লার শটে গোল করেন আলবার্তো নোগুয়েরা। এরপর পাল্টা আক্রমণ চালায় লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ২৬ মিনিটে গোলার মত শটে সমতা ফেরাধ আন্তোনিও পেরোসেভিচ। তবে ৩২ মিনিটে বক্সে ফাউল করেন সৌরভ দাস, যার ফলে পেনাল্টি পায় গোয়া। আর পেনাল্টি থেকে গোয়াকে গোল করে এগিয়ে দেন জর্জে ওরতিজ। এরপর ৩৭ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন আমির ডেরভিসেভিচ। তবে ৪৪ মিনিটে ফের এগিয়ে যায় গোয়া। আত্মঘাতী গোল করেন ইস্টবেঙ্গলের পেরোসেভিচ।

তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দিয়াজের দল। যার ফলে ম‍্যাচের ৫৯ মিনিটে গোল করে লাল-হলুদের হয়ে ৩-৩ করেন পেরোসেভিচ। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় গোয়া। যার ফলে ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন নোগুয়েরা।

আরও পড়ুন:Virat Kohli: ভক্তের ইচ্ছাপূরণ করলেন কোহলি, টুইট করে ভিডিও প্রকাশ যুবকের

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...