Monday, March 16, 2026

Weather Update:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, ব্যাহত উড়ান পরিষেবা

Date:

Share post:

ডিসেম্বরেও শুধু শীত শীত ভাব। বেলা বাড়তেই উধাও শীতের আমেজ। তবে বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় মুখ ঢেকেছে শহর কলকাতা। কুয়াশার দরুন ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও। শীত ঠিক কত দূরে, সেই দিন গুনতে বসে পড়েছেন ইতিমধ্যেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, জাওয়াদের ছেড়ে যাওয়া জলীয়বাষ্পের প্রভাবে বিঘ্নিত হচ্ছে শীত। যদিও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় শীতের আমেজ ফিরে আসবে। যদিও শীত ঠিক কবে পুরোপুরি ভাবে আসবে তার কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে শুক্র, শনি এবং রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন:KMC 77: প্রচারে ভিড় বাড়াতে নগদ টাকা চাইছে বিজেপি কর্মীরা, প্রার্থী বলছেন “হাত খরচ”

আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, চলতি সপ্তাহে শীত থিতু হওয়ার তেমন সম্ভাবনা নেই। বস্তুত, এ বছর উত্তুরে হাওয়ার পথে বাঁধা দিচ্ছে বঙ্গেপসাগর। ঘূর্ণিঝড়, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ঠেলায় লাগাতার জলীয় বাষ্প ঢুকেছে গাঙ্গেয় বঙ্গে। সেই জলীয় বাষ্প উত্তুরে বাতাসের সামনে কার্যত বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। তার প্রভাবে কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতে ফের জলীয় বাতাস ঢুকবে। আজ, বৃহস্পতিবার কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।


spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...