Sunday, May 17, 2026

Sayantika Banerjee: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সায়ন্তিকা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

Date:

Share post:

সাতসকালে জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনার (Accident) কবলে অভিনেতা তথা তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়ি। লড়ির সঙ্গে ধাক্কা লাগে সায়ন্তিকার গাড়ির। বাঁকুড়া (Bankura) থেকে কলকাতায় (Kolkata) ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি। অল্পের জন্য রক্ষা পেয়ে সামান্য জখম হয়েছেন সায়ন্তিকা। তবে এখন সায়ন্তিকা ও তাঁর সঙ্গীর সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:KMC 77: প্রচারে ভিড় বাড়াতে নগদ টাকা চাইছে বিজেপি কর্মীরা, প্রার্থী বলছেন “হাত খরচ”

পার্টির কাছে প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা। তাঁর কর্মসূচি শেষ করে আজ, বৃহস্পতিবার ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়, দুই নম্বর জাতীয় সড়কের উপর রাজবাঁধের ওভারব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। টোলগেটের কাছেই একটি ১২ চাকার লড়ি সায়ন্তিকার গাড়িতে ধাক্কা মারে। সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। ঘাতক লড়ি এবং তার চালককে আটক করা হয়। সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে। জানা গিয়েছে, অন্য একটি গাড়ি করে সায়ন্তিকা ও তাঁর সঙ্গীদের কলকাতায় ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...