Saturday, May 16, 2026

Nadia: শিল্পস্থাপনে নদিয়ার পর্যটনে জোর, দ্রুত নবদ্বীপ-মায়াপুর সংযুক্তিকরণে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্য রাজ্যের শিল্পোন্নয়ন-কর্মসংস্থান। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে নদিয়ায় শিল্পস্থাপনে পর্যটনে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মায়াপুরের ইসকন মন্দিরে কাজে সম্পর্কে খোঁজ নেওয়া পাশাপাশি, নবদ্বীপ-মায়াপুরকে সংযুক্তিকরণ করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার কথা বলে মমতা। কারণ নবদ্বীপ (Nabadwip)কে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্রুত এই শহরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্যে প্রশাসনকে দ্রুত কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার বিধানসভা কেন্দ্রগুলিতে একটি করে শিল্প পার্ক তৈরি করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, এ ক্ষেত্রে আগের বিধি বদলে ৫ একর জমিতে শিল্প পার্ক তৈরি করার ছাড়পত্র দেওয়া হবে। বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটি করে শিল্প পার্ক হবে।

আরও পড়ুন- PELE: আবারও হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

প্রশাসনিক সভায় মমতা জানতে চান মায়াপুর ইসকন মন্দিরকে দেওয়া হয়েছে ৭০০ একর জমিতে কী কাজ হয়েছে? নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেট্টি জানান, যে ওই জমিতে ইতিমধ্যে একটি মিউজিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দ্রুত কাজ শেষের নির্দেশ দেন।

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...