Wednesday, May 13, 2026

Dengue: অতি বৃষ্টিতে ডেঙ্গির বাড়বাড়ন্ত, দেবের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

দেশের বিভিন্ন অংশে ফের নতুন করে ডেঙ্গি ছড়াচ্ছে। এর কারণ কী? এখনও পর্যন্ত দেশ থেকে করোনা সম্পূর্ণ নির্মূল হয়নি। এই অবস্থায় করোনার জন্য কি ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা ব্যাহত হচ্ছে? শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলি রাখেন তৃণমূল (Tmc) সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেব।

ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Bharati Prabin Power) বলেন, বিভিন্ন রাজ্য থেকে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হওয়ার খবর পেয়ে কেন্দ্র ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক বিশেষজ্ঞদল পাঠিয়েছে। চলতি বছরে বৃষ্টির খুব বেশি হয়েছে। এক টানা বর্ষণের কারণে মশার বংশবৃদ্ধি হয়েছে। তার জেরেই বেড়েছে ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত এলাকায় ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। ডেঙ্গি প্রতিরোধ করতে ওষুধ খাওয়ার পাশাপাশি আর যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি সম্পর্কে মানুষকে সচেতন করছেন।

তবে করোনা আক্রান্তদের চিকিৎসার কারণে ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় সমস্যা হচ্ছে এমন কোনও অভিযোগ স্বীকার করেননি মন্ত্রী। পাওয়ার আরও জানান, করোনার পাশাপাশি ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেজন্য সরকার ২০২০ সালে ডেঙ্গি সংক্রান্ত একটি জাতীয় নির্দেশিকা প্রকাশ করে। ওই নির্দেশিকা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Oxygen Plant: দেশে কত অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র? মালার প্রশ্নে জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...