Saturday, March 14, 2026

Sc Eastbengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড, প্রতিপক্ষকে সমীহ দিয়াজের

Date:

Share post:

রবিবার আইএসএলের (ISL)পরবর্তী ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের ( Kerala Blasters) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)। পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে, লিগ টেবিলে এই মুহূর্তে লাস্ট বয় মানোলো দিয়াজের দল। তাই তো কেরলার বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

 

প্রতিম‍্যাচে গোল এলেও শেষ অবধি গোল ধরে রাখার মত ডিফেন্স নেই লাল-হলুদের। আর এই বিষয়টি ভাবাচ্ছে লাল-হলুদ কোচকে। কেরলার ম‍্যাচের আগে দিয়াজ বলেন,”কেরালা ব্লাস্টার্স একটি কমপ্যাক্ট দল, কঠিন পরিশ্রমী কিছু খেলোয়াড় রয়েছে এবং ওদের হারানো কঠিন হবে। এটি একটি জটিল ম্যাচ হবে। আমাদের প্রতিটি অনুশীলনে নিজেদের স্তরের উন্নতি করতে হবে, আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও উন্নতি করতে হবে। আমরা এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলেছি, এবং এর মধ্যে কয়েকটিতে, আমরা আমাদের জেতার সুযোগের সদ্ব্যবহার করিনি।”

এখনও অবধি আইএসএলে জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। এই নিয়ে দিয়াজ বলেছেন, “যখন আমরা ভালো খেলি কিন্তু জিততে পারি না, ড্রেসিংরুমে পরিস্থিতি একটু খারাপ থাকে। বেশিরভাগ ম্যাচে যেখানে আমরা ভালো জিনিস করেছি এবং জেতার জায়গায় ছিলাম।”

আরও পড়ুন:Dilip Vengsarkar: রোহিতই একদিনের যোগ‍্য নেতা, বললেন প্রাক্তন এই নির্বাচক প্রধান

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...