Thursday, May 7, 2026

Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, দুই বছরের সন্তানকে খুন করল মা!

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। ২ বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করলেন মা। আর এসবই হয়েছে তাঁর প্রেমিকের মদতে। দু’‌জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের পিংলার উত্তরবাড় এলাকার।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার নাম পূজা জানা। তাঁর স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকেন। পূজার সঙ্গে স্থানীয় দেবাশিষ মণ্ডল নামক এক যুবকের বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল। তাঁর মদতেই নিজের মেয়েকে খুন করে পূজা।

শনিবার দুপুরে বাড়ির উঠোনে লেপ জড়ানো অবস্থায় ওই শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। এর পর শুরু হয় হইচই। স্থানীয়রা জানতে পারেন, পূজার মেয়ে মারা গিয়েছে। পূজার বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ তোলেন তাঁর দেওর। থানায় অভিযোগ করেন। এর পর চাপে পড়ে পূজা নিজেই খুনের কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে খবর, পূজার প্রেমিক দেবাশিস মণ্ডলও বিবাহিত ৷ তার দু’টি সন্তান রয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০ (বি) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ৩০২ ধারায় খুন ছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দু’জনের বিরুদ্ধে। যে বালিশ চাপা দিয়ে শিশুটিকে মারা হয়েছে বলে অভিযোগ, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন- 7th pay Commission: নতুন বছরে বড় উপহার কেন্দ্রের, জানুয়ারিতেই বাড়ছে DA ও HRA

Related articles

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কি ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...