Tuesday, May 5, 2026

KMC: ধর্ম নিয়ে উস্কানিতে কেউ কর্ণপাত করবেন না, পুরভোটের প্রচারে মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

বিজেপি যতই ধর্ম নিয়ে উস্কানি দিক, তাতে কেউ কর্ণপাত করবেন না। ২৮ ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে আজকের জনসভায় এই কথা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না।এখানে সব ধর্মের মানুষের বাস। সবাই একসঙ্গে দিব্যি মিলেমিশে আছে।
বিজেপিকে বিঁধে তিনি বলেন, যারা ধর্মের উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছে তাদের মুখের ওপর জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। যার যার ধর্ম তার নিজের কাছে।

সাহেববাগান মোড়ে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ বিশিষ্টরা। তৃণমূল মুখপাত্র বলেন, একটা সময় ফারজানা আলমকে এই ওয়ার্ডে নিয়ে এসে জিতিয়েছিলাম। সিপিএমের কাছ থেকেও ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছিলাম। তৃণমূল নেত্রী’ তাকে ডেপুটি মেয়র করেছিলেন । প্রচুর কাজ করেছেন । এখন ফারজানাদি নেই ঠিকই , কিন্তু আইনজীবী অয়ন এই ওয়ার্ডেরই বাসিন্দা। ওকে জয়ী করে ২৮ নম্বর ওয়ার্ড আমরা নেত্রীর হাতে তুলে দেব। এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা ছিল পানীয় জলের। সেই সমস্যা মেটাতে রীতিমতো উদ্যোগ নিয়েছিলেন ফিরহাদ হাকিম, সে কথাও স্মরণ করিয়ে দেন কুণাল ।

এর আগে সোমবার সকালে বিহারের Additional Advocate General Khurshid Alam তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর হয়ে প্রচারে বের হন। ১, হরিনাথ দে রোড রোড থেকে প্রার্থীর সঙ্গে পদযাত্রায় পা মেলান কুণাল সহ অন্যান্যরা।
এলাকা পরিদর্শনের সময় মানুষের উৎসাহ ও উদ্দীপনা দেখে জেতার ব্যাপারে রীতিমতো কনফিডেন্ট প্রার্থী। তিনি বলেন, এই ওয়ার্ডে যে কাজ বাকি আছে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা করব । একমাত্র তৃণমূল নেত্রী যে সুযোগ দিয়েছেন তাকে কাজে লাগাতে চাই।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...