Wednesday, March 18, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রযুক্তিগত গণ্ডগোলের জেরে  বাতিল হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ড্র। যার ফলে লিয়োনেল মেসির পিএসজির মুখোমুখি হচ্ছে না রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোমবার হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র।

২) দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। সোমবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। রোহিতের জায়গায় দলে এলেন প্রীয়াঙ্ক পাঞ্চাল।

৩) দলের খেলায় বিরক্ত ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বললেন,’এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে। এই রকম খেললে দলের পক্ষে এই মরশুমে জেতা সম্ভব নয়।’

৪) নেতৃত্ব পাওয়ার পর বিরাট কোহলির প্রশংসায় রোহিত শর্মা। বললেন, ‘বিরাট কোহলি দলকে এমন জায়গায় এনেছে যেখান থেকে পিছনের দিকে তাকানোর কোনও জায়গা নেই’।

৫) শুধু ঘড়ি নয়, অসম থেকে পাওয়া গেল মারদোনার চুরি হয়ে যাওয়া আইপ্যাডও। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তি কাছ থেকে পাওয়া যায় সেই ঘড়ি। অসম পুলিশ সূত্রে খবর, এই ব‍্যক্তির কাছ থেকেই পাওয়া যায় সোনালি হাতঘড়ি, একটি আইপ্যাড-সহ অনেক কিছু।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...