Monday, March 16, 2026

Mamata At Goa: সারা দেশে একা লড়ে বিজেপির বিরুদ্ধে কী করতে পেরেছে? কংগ্রেসকে তোপ মমতার

Date:

Share post:

৩ দিনের সফরে গোয়ায় প্রথম জনসভাতেই মমতা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, বিজেপিকে (Bjp) হারাতে গোয়ায় (Goa) জোট হয়ে গিয়েছে। কংগ্রেস চাইলে সেই জোটে যোগ দিতেই পারে। সেই আহ্বান প্রত্যাখ্যান করে গোয়ায় একা লড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। বুধবার, গোয়ার সফরে দ্বিতীয় জনসভায় পানাজিতে কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। সারাদেশে কংগ্রেস একা লড়াই করেছে, কী করতে পেরেছে? তিনি বলেন, মানুষের পাশে থাকে না। ভোটের সময় শুধু আসে- কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মমতা।

আরও পড়ুন- Singur: ইস্যু ছাড়াই সিঙ্গুরে ধর্না বিজেপির, নজর ঘোরাতেই অশান্তির চেষ্টা: কটাক্ষ তৃণমূলের

মমতা বলেন, গোয়ায় আসল বিকল্প তৈরি হয়েছে, সেটা তৃণমূল। তবে, বিজেপিকে হারানো যে মূল লক্ষ্য সেকথা এদিন বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। সবার জন্য দরজা খুলে রেখে তিনি ফের আহ্বান জানান, “বিজেপিকে হারাতে চাইলে জোট বাঁধুন, ভোট ভাগাভাগি করবেন না।” বিজেপির বিরুদ্ধে লড়ে সারাদেশে কোনও বিকল্প তৈরি করতে পারেনি কংগ্রেস। বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। দেশে এখন প্রকৃত কংগ্রেসের ভূমিকা পালন করছে তৃণমূল। বিজেপিকে হটাতে সেই কারণেই সমভাবাপন্নদলগুলিকে এককাট্টা করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রকৃত বিজেপি বিরোধীরা তৃণমূল নেত্রীকে সমর্থন করেছে। তবে, এখনও নিজেদের ফাঁকা অহংকারে পরিপূর্ণ কংগ্রেস এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছ না।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...