Tuesday, June 23, 2026

শেষ রক্ষা হল না, প্রয়াত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

Date:

Share post:

প্রয়াত হলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। যিনি গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তারপর থেকে হাসপাতালে ভরতি ছিলেন। বুধবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

গত ৮ ডিসেম্বর তামিলনা়ড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশে আকাশে উড়েছিল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭, ভি- ৫ হেলিকপ্টার। সওয়ারি ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে কপ্টারটি।

আরও পড়ুন-  High Court: হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির, কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর কমান্ড হাসপাতালে। টানা ৭ দিন বরুণ সিং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, শেষ পর্যন্ত হেরে গেলেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...