Thursday, June 4, 2026

SAIL: SAIL এর তিনটি শাখার বিলগ্লিকরণের পথে কেন্দ্র

Date:

Share post:

স্টিল এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং স্টিল পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে কৌশলগত সংযুক্তিকরণের কি কোনও পরিকল্পনা আছে? রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেইলের বিলগ্নিকরণের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কী? পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে অ্যালয় স্টিল প্ল্যান্ট সংযুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা কী? বুধবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং জানিয়েছেন, সরকার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইলের তিনটি বিভাগের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। যে তিনটি শাখার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল সালেম স্টিল প্লান্ট, বিশ্বশরেয়া আয়রন এন্ড স্টিল প্লান্ট এবং ভদ্রাবতী এন্ড আলোয় স্টিল প্লান্ট। এই তিন কেন্দ্রের বিলগ্নিকরণের ব্যাপারে আলোচনা চলছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন পিএসই নীতিতে অনুমোদন দিয়েছে। ওই নীতি মেনে বিভিন্ন সংস্থার বেসরকারিকরণ করা হবে।

আরও পড়ুন- Ariyan Khan: স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র, প্রতি শুক্রবার NCB দফতরে হাজিরা থেকে অব্যাহতি

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...