Wednesday, June 24, 2026

Ariyan Khan: স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র, প্রতি শুক্রবার NCB দফতরে হাজিরা থেকে অব্যাহতি

Date:

Share post:

আদালত থেকে স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। জামিনের শর্ত হিসেবে প্রতি শুক্রবার তাঁকে মুম্বইয়ের এনসিবি-র অফিসে হাজিরা দিতে হত। কিন্তু বুধবার বম্বে হাই কোর্ট জানিয়ে দিল, এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

জামিনের এই শর্ত বাতিলের আবেদন করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান। আরিয়ানের আইনজীবী হাই কোর্টে আবেদন করেন, যেহেতু বর্তমানে এই মামলাটি মুম্বই থেকে সরিয়ে এনে দিল্লির এনসিবি আধিকারিকদের কাছে গিয়েছে, সেক্ষেত্রে সাপ্তাহিক হাজিরার কি প্রয়োজন রয়েছে? আরিয়ান খানের এই সেই দাবি মেনে প্রতি শুক্রবার তারকা পুত্রকে মুম্বইয়ের এনসিবি কার্যালয়ে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিল বম্বে হাই কোর্ট। তবে এবার থেকে এনসিবির তরফ থেকে আরিয়ানকে ডেকে পাঠানো হবে, হাজিরার প্রয়োজন নেই। ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র সদর দফতরে বা মুম্বই অফিসে যাবেন আরিয়ান। তবে, ৪৮ ঘণ্টা আগে আরিয়ানকে সেটা জানিয়ে দিতে হবে এনসিবিকে।

প্রসঙ্গত গত অক্টোবরের ৩ তারিখে মুম্বই উকপূলের গোয়াগামী একটি প্রমোদতরী থেকে মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান খান সহ একাধিক ব্যক্তি। তবে নিম্ন আদালত আরিয়ানের জামিন খারিজ করলে তাঁরা বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। ২৮ অক্টোবর শর্তাধীন জামিন পান শাহরুখ-তনয় আরিয়ান।

আরও পড়ুন- Ajay Mishra: লখিমপুরকাণ্ডে জেলবন্দি ছেলে, অভিযুক্তকে নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে মারতে গেলেন কেন্দ্রের মন্ত্রী!

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...