Tuesday, June 23, 2026

Omicron: ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন: মমতা

Date:

Share post:

করোনা (Corona) মহামারি থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার আগেই গোদের উপর বিষ ফোঁড়ার মতো বিশ্বজুড়ে হানা দিয়েছে ওমিক্রন (Omicron). আমাদের রাজ্যেও হদিশ মিলেছে ওমিক্রন আক্রান্তের। আর “ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়”। ওমিক্রন নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যবাসীর মধ্যে। তবে আতঙ্কিত নয়, ওমিক্রণ নিয়ে বঙ্গবাসীকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সামনেই কলকাতা পুরভোট (KMC Election)। তাই গোয়া (Goa) থেকে শহরে ফিরে বুধবারই উত্তর কলকাতায় কাঁকুরগাছির ফুলবাগান মেট্রোর সামনে নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে একটা সময় ওমিক্রন প্রসঙ্গ উঠে আসে তাঁর ভাষণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওমিক্রণ মারাত্মক কিছু নয়। অযথা আতঙ্কিত হবেন না। কিন্তু এই সংক্রমণ দ্রুত ছড়ায়। ছোঁয়াচে বেশি। আমরা কোভিড মোকাবিলা করেছি। ম্যালেরিয়া, ডেঙ্গু সবকিছু মোকাবিলা করেছি। শুধু এটাই বলব, আপনারা সতর্ক থাকুন।”

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার আইডি কার্ডও

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...