Wednesday, June 24, 2026

Uttar Pradesh: ভোটের আগে অখিলেশ ঘনিষ্ঠ সপা নেতার বাড়ি আয়কর হানা

Date:

Share post:

আগামী বছর উত্তরপ্রদেশের(UttarPradesh) বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই এবার আয়কর দপ্তর হানা দিল সমাজবাদী পার্টির(Samajwadi Party) অন্দরমহলে। শনিবার সমাজবাদী পার্টির শীর্ষ নেতা তথা মুখপাত্র রাজীব রাইয়ের(Rajiv Rai) বাড়িতে তল্লাশি অভিযান চালালো আয়কর দপ্তর। পাশাপাশি সমাজবাদী পার্টির আরেক নেতা যিনিও যাদব পরিবারের ঘনিষ্ঠ তার বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই সপা নেতা অখিলেশ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। স্বাভাবিকভাবেই নির্বাচন পূর্বে আয়কর দপ্তরের তরফে বিরোধী নেতার বাড়িতে অভিযানের ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধি হিসেবে দেখছে বিরোধীরা।

জানা গিয়েছে, কর্নাটকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক রাজীব রাইয়ের একটি সংস্থা। এদিন আয়করহানা প্রসঙ্গে রাজীব বলেন, “আমার কোনও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। কালো টাকা আছে এমন অপবাদ কেউই দিতে পারবেন না। আমি সাধারণ মানুষকে সাহায্য করি। সরকার সেটা পছন্দ করছে না। আর সেই কারণেই এভাবে হেনস্থা করা হচ্ছে। অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে।” পাশাপাশি এখানে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অখিলেশ যাদব। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ভোটের আগে বিজেপির এই ধরনের কার্যকলাপ প্রথমবার নয়। বিরোধীদের রুখতে ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে ব্যবহার করে ওরা। বিজেপি সপাকে ভয় পেয়েছে, তাই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে।”

আরও পড়ুন:ভারতীয় বংশোদ্ভূত ৬৬ সন্ত্রাসী ইসলামিক স্টেটের সদস্য, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক প্রকল্প নিয়ে তোপ দেগেছেন অখিলেশ। তিনি দাবি করেছেন যেসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন তা সপার সময় শিলান্যাস হয়েছিল। পুরনো প্রকল্পকে ধ্বজা করে কৃতিত্ব কুড়াতে চাইছে বিজেপি। প্রসঙ্গত অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছেন। অখিলেশের কাকা শিবপাল যাদবের সঙ্গে জোট করার পাশাপাশি ছোট বড় একাধিক দল যুক্ত হয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে। ঠিক সেই অবস্থায় এই আয়কর হানাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...