Wednesday, June 24, 2026

BJP: কেন্দ্রীয় বাহিনীর গোঁ ছাড়ছে না বিজেপি, হাইকোর্টে মুখ পুড়িয়ে ফের শীর্ষ আদালতে

Date:

Share post:

বারবার ধাক্কা খেয়েও গোঁ ছাড়চ্ছে না বিজেপি (Bjp)। কলকাতা হাইকোর্টে (High Court) ধাক্কা খেয়ে আবার সুপ্রিমকোর্টে (Supreme Court) মামলা দায়ের গেরুয়া শিবিরের। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে বিজেপি। মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। গত সোমবারই সেই আবেদন ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভইয়ের বেঞ্চ বলে, পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করে বিজেপি। বৃহস্পতিবারই, কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের নজরদারিতেই হবে কলকাতা পুরভোট। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ফের মামলা করে বিজেপি। শুক্রবার, ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান,রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতির উপর আস্থা রেখেই কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ করা হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে হাইকোর্ট জানায়, পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা মনে হয়নি আদালতের। তবে, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা দেখতে হবে রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন-Uttar Pradesh: ভোটের আগে অখিলেশ ঘনিষ্ঠ সপা নেতার বাড়ি আয়কর হানা

আবার ফের সুপ্রিমকোর্টে গিয়েছে বিজেপি। বারবার নাক কাটা যাচ্ছে, তাও নিজেদের গোঁ ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। তবে, রাজনৈতিক মহলের মতে, পুরভোটে তাদের পায়ের তলায় কোনও মাটি না থাকাতেই নজর গোরাতে এখন এইসব বিষয় নিয়ে শোরগোল ফেলতে চাইছে গেরুয়া শিবির।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...