Sunday, May 3, 2026

Agni Prime Missile: অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

Date:

Share post:

অগ্নি প্রাইম (Agni Prime Missile) আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশার বালেশ্বর উপকূলে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। চলতি বছরের ২৮ জুনও এই মিসাইলের সফল পরীক্ষা করেছিল ভারত।

শনিবার ওড়িশার বালেশ্বর উপকূলে অগ্নি প্রাইম মিসাইলের (Agni Prime Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। Agni Prime ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা। এটি মিশ্র ধাতুতে তৈরি। অগ্নি-৩-এর থেকে এর ওজন ৫০ শতাংশ কম।

আরও পড়ুন-‘মা ক্যান্টিন’ নিয়ে জবাব তলব রাজ্যপালের, উত্তর বিধানসভায় দেওয়া হবে: পাল্টা তৃণমূল

২০১৮ সালে অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে শেষ করতে সক্ষম এই মিসাইল৷ ফলে এর মধ্যে খুব সহজেই চলে আসছে চিন ও পাকিস্তানের বেশ কিছুটা অংশ৷ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-৫ শেষ পরীক্ষা করা হয় ওই বছরের জানুয়ারি মাসে৷ তবে মিসাইলটি তৈরির সময়ও বহুবার পরীক্ষা করা হয়েছে৷ সেই পরীক্ষাগুলিও সফল হয়েছিল।

অগ্নি-৫-এর নেভিগেশন সিস্টেম অত্যন্ত আধুনিক। এতে ব্যবহার করা হয়েছে দু’ধরনের নেভিগেশন সিস্টেম৷ RINS (Ring Inertial Navigation System), MINS (Micro Navigation System)৷ সর্বোচ্চ ১ হাজার ৫ কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ওড়িশার উপকূলে অগ্নি পি মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে।” DRDO সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...