Saturday, June 20, 2026

Sreerampur : বাজারে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ একই পরিবারের শিশু ও দুই গৃহবধূ!

Date:

Share post:

রহস্যজনকভাবে নিখোঁজ একই পরিবারের তিনজন সদস্য। বালি থেকে শ্রীরামপুরে (Sreerampur) গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন একই পরিবারের দুই গৃহবধূ ও তাঁদেরই একজনের শিশুসন্তান।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত ১৫ ডিসেম্বর ওই এলাকার কর্মকার পরিবারের বড়বউ অনন্যা ও ছোটবউ রিয়া তাঁর সাত বছরের ছেলে আয়ুষকে নিয়ে শ্রীরামপুরের (Sreerampur ) বাড়িতে যান। তাঁরা বাড়ি থেকে বেরনোর সময় বলে যান, শ্রীরামপুরে যাচ্ছি শীতের পোশাক ও জুতো কিনতে। শুক্রবার রাত পর্যন্ত তাঁদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। শনিবার নিশ্চিন্দা থানায় (Nischinda Police Station) অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

রিয়া কর্মকারের স্বামী প্রভাত কর্মকার এদিন বলেন, ‘বুধবার দুপুর ২টো নাগাদ স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয়। তারপর থেকেই ফোন সুইচড অফ হয়ে যায়।’ নিশ্চিন্দা থানা সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর ওই তিনজন শ্রীরামপুরেই গিয়েছিলেন। তারপরে ঠিক কী ঘটেছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...