Wednesday, May 13, 2026

Karachi Blast: করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১০

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি(Karachi blast)। শনিবার দুপুরে বিস্ফোরণের জেরে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। আহত অন্তত ১৩। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলে খবর।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:অরুণাচলে খোঁজ মিললো লুপ্তপ্রায় তাকিনের, কাজিরাঙায় ক্যামেরাবন্দি শ্বেত হরিণ

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিনও ব্যস্ত ছিল করাচির শেরশাহ পর্চা চক এলাকা।হঠাৎই বিকট বিস্ফোরণের (Blast) শব্দে কেঁপে উঠে এলাকা। সেখানকার একটি বহুতলের নীচে নালায় বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় এলাকা।ছিন্নভিন্ন হয়ে যায় অন্তত ১০ জনের দেহ। ১৩ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই বহুতলে একটি ব্যাঙ্কের দফতর রয়েছে।পুলিশের অনুমান, নালায় বিভিন্ন গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। নালায় জমা গ্যাস থেকেই এই বিস্ফোরণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল বিল্ডিং-টি ভেঙে পড়ে। পাশাপাশি পাশের কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে দু’টি বিরাট আকারের মেশিন আনা হয়েছে।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...