Wednesday, May 13, 2026

ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে

Date:

Share post:

ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ( EPL) খেলায়। অভিযোগ আর্সেনালের ( Arsenal) এক ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন লিডসের এক সমর্থক। ইতিমধ্যেই সেই ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ছিল লিডস বনাম আর্সেনালের খেলা। সেই ম‍্যাচে ৪-১ গোলে জেতে আর্সেনাল। ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোল হজম করে লিডস। সেই সময়ই আর্সেনালের ফুটবলারদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়।

এই নিয়ে আর্সেনালের কোচ বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে ঘটনাটা ঘটেছে। স্টেডিয়াম ম্যানেজারকেও তা জানানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করবেন। বেঞ্চে বসে থাকা আমাদের এক ফুটবলার শুনতে পেয়েছে। তবে কার উদ্দেশে বলা হয়েছে সেটা আমি জানি না।”

এই নিয়ে লিডসের তরফে জানানো হয়, বর্ণবিদ্বেষ সহ্য করা হবে না। যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য করা হলে সংশেলিষ্ট সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন:Maradona: সন্তানদের আর্থিক সমস্যা, নিলামে মারাদোনার বাড়ি, গাড়ি

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...