Friday, June 26, 2026

Republic Day: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার আমন্ত্রিত মধ্য এশিয়ার ৫ নেতা

Date:

Share post:

দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসে(republic day) আমন্ত্রিত থাকছেন মধ্য এশিয়ার পাঁচ দেশের পাঁচ মন্ত্রী। গতকাল ভারতের বিদেশমন্ত্রকের(Foreign ministry) সঙ্গে এশিয়ার পাঁচটি দেশের আলোচনায় এমনটাই ঠিক হয়েছে বলে জানা গেছে।

কাজাকস্তান,কিরগিজস্তান ,তাজিকিস্তান ,তুর্কেনিস্তান এবং উজবেকিস্তান – এই পাঁচটি দেশের মন্ত্রকের সঙ্গে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

কাজাখস্তানের বিদেশমন্ত্রক আগামী বছর প্রেসিডেন্ট কাসিম জমার্তের ভারত আসাকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্বন্ধের ৩০ বছর উদযাপনের ইঙ্গিত দিয়েছেন। রবিবারের বৈঠকে আলাদা করে কোনো দেশের নাম না নিয়ে এশিয়ার রাষ্ট্রগুলোর সন্ত্রাসবাদের বদলে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন:বাপের ব্যাটা হলে পুরভোটে নিজের ওয়ার্ডে লড়ে দেখাও, কাঁথিতে শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণালের

এছাড়াও ভারত সহ পাঁচ রাষ্ট্রের বৈঠকে আফগানিস্তান ইস্যু নিয়েও আলোচনা হয়।আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয় হতে দেওয়া হবে না বলেও যৌথ বৈঠকে দেশগুলি সিদ্ধান্তে আসে। আফগানিস্তানে সন্ত্রাস বন্ধ করার বিষয়ে পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনায়।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...