Tuesday, May 19, 2026

Night Bus Service:বড়দিনের বড় উপহার! রাতের কলকাতায় ফের মিলবে বাস পরিষেবা

Date:

Share post:

বড়দিনে বড় উপহার। ফের চালু হতে চলেছে নাইট বাস সার্ভিস। আগামী ২৩ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে পরিষেবা৷ আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে সারারাত মিলবে বাস পরিষেবা৷

আরও পড়ুন:Firhad Hakim: বিজেপি কমে বামের ভোট বাড়াকে শুভলক্ষণ বললেন ফিরহাদ হাকিম

যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল নাইট বাস সার্ভিস৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল পরিবহণ দফতর৷ যাত্রীদের থেকেও ভাল সাড়া মিলেছিল৷ রাতে বাড়ি ফেরার জন্য হোক বা জরুরি প্রয়োজনে যাতায়াত, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে মিলত সরকারি বাস।

দীর্ঘদিন অতিমারি পর্বের কারণে নাইট বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। তবে বড়দিনে, বর্ষশেষের রাত এবং বর্ষবরণের দিন ভিড় জমবে শহরের আনাচে-কানাচে।তাই শহরবাসীর কথা মাথায় রেখেই পরিষেবা ফের চালু করা হল বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিষেবাও শুরু হবে৷ যাতে দূরপাল্লার বাস থেকে নেমে শহরের অন্যত্র পৌঁছতে বাস পান যাত্রীরা৷ পরিবহন দফতরের এই ব্যবস্থায় খুশি রাজ্যবাসী।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...