Tuesday, June 23, 2026

Atk Mohunbagan: ‘অনুশীলনের সময় পাইনি, শুধু নিজের কৌশল ঠিক করেছিলাম’, নতুন দায়িত্ব নিয়ে বললেন বাগানের হেডস‍্যার

Date:

Share post:

সদ‍্য দলের দায়িত্ব নিয়েছেন, দলের সঙ্গে অনুশীলনের সময় পাননি। তবে ডাগআউটে বসে কোচের দায়িত্ব পালন করেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। চার ম্যাচ জয়হীন থাকার পর নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) বিরুদ্ধে মাঠ ছেড়েছেন এটিকে মোহনবাগান( Atk Mohunbaga)। আর দলের এই জয়ে খুশি বাগানের নতুন কোচ জুয়ান ফেরান্ডো( Juan Ferrando)। তিনি বলেন, দলের সঙ্গে অনুশীলনের সময় না পাওয়ায় শুধু মাত্র নিজের কৌশল ঠিক করেছিলেন তিনি। আর তাতেই সাফল্য এসেছে।

বাগানের নতুন কোচ বলেন,”আমি আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করি। দলকে সেটাই বলেছিলাম। ওরা সে ভাবেই খেলার চেষ্টা করেছে। কিভাবে জায়গা তৈরি করতে হবে, কিভাবে তা ব্যবহার করতে হবে বলেছিলাম। দলের স্পিরিট খুব ভাল। যত দিন যাবে খেলা তত ভাল হবে। ভবিষ্যতে দেখতে পাবেন এই দল কতটা ভাল ফুটবল খেলছে।”

২৯ তারিখ পরবর্তী ম‍্যাচে মুখোমুখি হবে এফসি গোয়া। নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে নামার আগে বাগান ব্রিগেডকে কিছুটা সময় দিতে পারবেন ফেরান্ডো। তাই নিজের পরবর্তী পরিকল্পনা কথাও জানিয়ে দিলেন বাগানের নতুন কোচ, তিনি বলেন,” বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করব। এরা আমার সম্পর্কে কিছুটা হলেও জানে। বুধবার থেকে নতুন অধ্যায় শুরু হবে।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...