Friday, June 19, 2026

তেলেঙ্গানায় খোঁজ মিলল নতুন চার ওমিক্রন আক্রান্তের

Date:

Share post:

বুধবার তেলেঙ্গানায় নতুন চার ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল৷ গত কয়েকদিনে সেরাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা (Covid19) ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে৷ বুধবারের চার আক্রান্তকে নিয়ে রাজ্যে মোট ২৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা শুরু করা হয়েছে৷ সূত্রের দাবি, ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে৷ কারণ, তাঁদেরও করোনাবিধি মেনে হোমআইসোলেশনে থাকার পাশাপাশি করোনা পরীক্ষা করা হবে৷
এ দিকে নতুন চারজনকে নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০৪ হয়েছে৷ দেশের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ আচমকা ঊর্ধ্বমুখী।ওমিক্রন  (Omicron) নিয়ে গতকালই স্বাস্থ্যমন্ত্রক থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চলগুলিকে সতর্কতা করা হয়েছে।
কেন্দ্রের বক্তব্য, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও অবহেলা করলে চলবে না। দেশের নানা প্রান্তে এই ভ্যারিয়েন্ট রয়েই গিয়েছে। এ দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।  টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...