Monday, June 22, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন এটিকে মোহনবাগানের লিস্টোন কোলোস। শুধু গোল নয় গোটা ম্যাচে অসাধারণ খেলে ম্যাচের সেরা হয়েছে তিনি। নিজের এই পারফরম্যান্স এফসি গোয়ার বিরুদ্ধে ধরে রাখতে চান বাগানের এই ফুটবলার।

২) খেলা চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তানের টেস্ট দলের ক্রিকেটার আবিদ আলি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিভিন্ন পরীক্ষা করার পর, আবিদের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও অবস্থা এখন স্থিতিশীল।

৩) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি দলের। বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ভারত।

৪) বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। বললেন, জয়ের লক্ষ‍্যে আমরা এই ম‍্যাচে নামব।

৫) আসন্ন আইপিএলের জন‍্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইপিএলের নতুন দল লখনউ। কোচ, মেন্টর নিয়োগের পর এ বার সহকারী কোচও নিয়োগ করে ফেলল সঞ্জীব গোয়েঙ্কার দল। বুধবার সহকারী কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়াকে নিযুক্ত করল লখনউ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...