Saturday, May 16, 2026

KMC: ফিরহাদই মেয়র, ডিপুটি অতীন, চেয়ারপার্সন মালা: ফের মিলিয়ে দিল বিশ্ববাংলা সংবাদ

Date:

Share post:

ফের কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার, দুপুর দুটো নাগাদ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে এই ঘোষণা করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৈঠকে ছিলেন সুব্রত বক্সি-সহ কয়েকজন সাংসদ, বিধায়ক-সহ শীর্ষ স্থানীয় নেতৃত্ব। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হলেন চেয়ারপার্সন। ফের একবার ভবিষ্যতবাণী মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। বুধবারই, কলকাতা পুরসভার প্রধান দায়িত্বভার কাদের উপর থাকছে সে বিষয়ে আমরা প্রতিবেদনে জানাই। বলে হয়, মহিলাদের উপস্থিতি বেশি থাকবে। সেই মতো তৃণমূল নেত্রীও ঘোষণা করলেন, ১৬টি বোরোর মধ্যে ৯টিতেই চেয়ার পার্সেন হচ্ছেন মহিলারা।

এদিন, নাম ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা গণতান্ত্রিক দল। সুতরাং কারও কোনও নামে যদি আপত্তি থাকে তিনি সেটা জানাতে পারেন। শুধু মেয়র ও চেয়ারপার্সনের নাম ঘোষণা করেন নেত্রী। বাকি নাম ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মমতা বলেন, সবাই ভালোকাজ করেছেন। তবে, সবার আশা পূরণ করা তো সম্ভব নয়। পুরসভার কাজ করতে গেলে অনেক টেকনিকাল বিষয়ে জানতে হয়। সেই মতোই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩৪জন দলীয় কাউন্সিলরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো। বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানান। তবে, যে তিনজন জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে আসতে চেয়েছেন তাঁদের সম্পর্কে মমতা সাফ জানিয়ে দেন, নির্দলরা দলে আসুক চাই না।

অতীন ঘোষ-সহ যে ১৩ জন মেয়র পারিষদ হয়েছেন, তাঁরা হলেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা। একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, দলের কর্মীদের পরিশ্রমের ফলেই এই সাফল্য। তবে। এখানে সবাইকে ডাকা গেল না। পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে সবাইকে আহ্বান জানাবেন।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...