Sunday, June 28, 2026

CMC : কলকাতা কর্পোরেশনের  কাউন্সিলরদের শপথ শুক্রবার

Date:

Share post:

কলকাতা কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররা শুক্রবার শপথ নেবেন । দুপুর ২ টো থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

কাউন্সিলররা শপথ নিলেও, মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে ফিরহাদ হাকিম ও অতীন ঘোষ এবং চেয়ারপার্সন হিসেবে মালা রায়ের শপথ গ্রহণ আগামী ২৮ তারিখ। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

জানা গিয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন। ২৮ ডিসেম্বর প্রোটেম স্পিকার হিসেবে রাম পেয়ারে রাম প্রথমে চেয়ারপার্সন মালা রায়কে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর মালা রায় মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ সমস্ত মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করাবেন। ওই দিনই নতুন পুরবোর্ডের প্রথম বোর্ড মিটিং হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...