Tuesday, May 5, 2026

Mamata Banerjee: প্রতিবারের মতো ক্রিসমাস ইভে চার্চে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার রাতে তিনি যান, ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে (Church)। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে তিনি গির্জায় ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় যোগ দেন। এবারও তার ব্যতিক্রম হল না। ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সব ধর্মীয় অনুষ্ঠানে সমান গুরুত্ব দিয়ে রাজ্যে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনের পাশাপাশি তিনি রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন। প্রতিবছর বড়দিনের ক্যারলে যোগ দঃন। মমতার কথায়, “ধর্ম যার যার, উৎসব সবার।” বাংলায় সর্বধর্ম সমন্বয়ের যে ঐতিহ্য আছে তা রক্ষার ব্যাপারে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Jagdeep Dhankar: রাজ্যপালের তলব, রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...