Tuesday, April 7, 2026

Mayor Room: এবার পূর্ণ সময়ের মেয়র ফিরহাদ, নতুন ভাবে সেজে উঠছে কার্যালয়

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলবে কলকাতা পুরসভা। মেয়র হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ২৮ ডিসেম্বর (December) কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়রের শপথ গ্রহণ। সেদিন থেকেই কাজ শুরু করে দেবেন বলে শুক্রবার কাউন্সিলর পদে শপথ নেওয়ার পর জানিয়েছেন ফিরহাদ। তাই সেজে উঠছে তাঁর অফিস।

আরও পড়ুন-Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে সই অস্বীকার রাজ্যপালের

শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ২০১৮ সালের ৩ ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করে ফিরহাদ হাকিম। নিয়ম অনুযায়ী ২০২০-র ৭ মে মেয়রের পদের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে পুর প্রশাসক হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন ফিরহাদ। এবার তিনি পূর্ণ সময়ের মেয়র। তার আগে যে ঘরে তিনি বসবেন সেটি সেজে উঠছে। দেয়ালে লাগানো হয়েছে তাঁর পছন্দের ফ্লোরাল ওয়ালপেপার। ঘরের মেঝেতে বসেছে সবুজ কার্পেট। বর্তমান মেয়রের ঘরেই লাগানো থাকবে আগের সব মেয়রদের ছবি। কলকাতা পুরসভার মেয়রের ঘরে ঢোকার আগেই নজরে পড়ে তাঁর নাম লেখা নেমপ্লেট। কিন্তু রং এর কারণে আপাতত খোলা রয়েছে সেটি। রঙের পর আবার লাগিয়ে দেওয়া হবে। বদল করা হচ্ছে কিছু আসবাব। পুরনো আসবাবের পাশাপাশি চাহিদা অনুযায়ী নতুন আসবাব রাখা হচ্ছে। সব মিলিয়ে নতুন মেয়রের রুচি-পছন্দ অনুযায়ী সাজছে তাঁর কার্যালয়।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...