Thursday, May 14, 2026

উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতার মৃত্যু, ধৃত সাত

Date:

Share post:

টানা ছদিনের লড়াই শেষ। মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির উত্তরকুসুম অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুজাউদ্দিন গাজির। গুলিবিদ্ধ অবস্থায় গত ১৯ ডিসেম্বর থেকে তিনি এস এস কে এম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে লড়াই শেষ হল। এই ঘটনায় আপাতত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর উস্থিতেই গুলিবিদ্ধ হন সুজাউদ্দিন৷ সেই সময় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি ৷ দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে চম্পট দেয় ৷ সুজাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে ছদিনের লড়াইয়ের পর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুজাউদ্দিনের। এই ঘটনায় আপাতত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন আনওয়ার হুসেন হালদার, আক্রম আলি, হাবিবউর রহমান মোল্লা, আতিবউর রহমান মোল্লা, লালচাঁদ লস্কর, শরিফউল লস্কর ও কবিরউল লস্কর ৷ এঁদের মধ্য়ে লালচাঁদ এবং তাঁর দুই ছেলে শরিফউল ও কবিরউলই মূল অভিযুক্ত ৷ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১০দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন- Rahul Dravid: বিরাট প্রশংসায় দ্রাবিড়, প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী কোহলিদের হেডস‍্যার

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...