Monday, April 6, 2026

Mamata Banerjee: প্রত্যেকেরই সাংবিধানিক সীমারেখা আছে: নাম না করে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“আমি মনে করি, প্রত্যেকেরই একটা সাংবিধানিক সীমারেখা আছে। সেটা মেনে চলা উচিৎ। আমার যা কাজ আমি করব। ওনার যা কাজ উনি করবেন।” নাম না করে রাজ্যপালকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। সোমবার, বিধানসভায় লোকায়ুক্ত নিয়োগ সংক্রান্ত বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোপ দাগেন মুখ্যমন্ত্রীর।

রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকার ও বিধানসভার কাজে প্রশ্ন তুলে আসছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কারণে-অকারণে রাজ্যের অফিসারদের রাজভবনে ডেকে পাঠান তিনি। বিধানসভার বিলে ফাইলে সই না করে ফাইল আটকে রাখছেন। অযথা ঘোঁট পাকাচ্ছেন। এসব নিয়ে রাজ্যসরকার ও মুখ্যমন্ত্রী দীর্ঘ দিন ধরেই বিরক্তি প্রকাশ করে আসছেন। এদিনও তার ব্যতিক্রম হল না।

এর আগে তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করেছিলেন। এর একাধিকবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেছেন রাজ্যপালের আচার আচরণ বিজেপি নেতার মতো। তাতেও তিনি নিজেকে শুধরোননি। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরক্তির সঙ্গে রাজ্যপালের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে তাঁকে বার্তা দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:ওমিক্রন : বেলেঘাটা আইডি ও ৭ টি বেসরকারি হাসপাতালেই হবে ওমিক্রন-চিকিৎসা

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...