Saturday, March 14, 2026

ব‍্যাট হাতে শতরান মনোজ তিওয়ারির, ১০৩ রানে অপরাজিত তিনি

Date:

Share post:

ব‍্যাট হাতে কামাল করলেন মন্ত্রীমশাই। সোমবার সিএবি-র (CAB) প্রথম ডিভিশনের ম‍্যাচে ওয়াইএমসিএ-এর বিরুদ্ধে ব‍্যাট হাতে শতরান করলেন মনোজ তিওয়ারি(Manoj Tiwary)। ১০৩ রানে অপরাজিত তিনি। মনোজের ব‍্যাটে ভর করেই এই ম‍্যাচে ওয়াইএমসিএকে ১০ উইকেটে হারাল মোহনবাগান( Mohunbagan)।

সোমবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে ওয়াইএমসিএ। ৮ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন বাগানের নীলকণ্ঠ দাস। দু’টি করে উইকেট নেন অর্ণব নন্দী, সায়ন ঘোষ এবং রাজকুমার পাল। তবে বল হাতে নামলেও উইকেট পাননি মনোজ তিওয়াড়ি। জবাবে ব‍্যাট করতে নেমেই মাত্র ২৬.৪ ওভারেই জয়ের রান তুলে নেয় মোহনবাগান। মনোজ ১০০ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে। মেরেছেন ১০টি চার এবং ৬টি ছয়। ৬২ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরণ।

আরও পড়ুন:India-South Africa: ভিলেন বৃষ্টি, টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরিয়ানে গড়াল না বল

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...