Thursday, May 14, 2026

Mamata Banerjee: ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, ফের কি জারি হবে নিষেধাজ্ঞা?

Date:

Share post:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। এই বিষয় নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, দুপুরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বাইরে থেকে অনেকে ওমিক্রন (Omicron) নিয়ে বাংলায় আসছে। সুতরাং রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, এখনই বিধিনিষেধের দরকার নেই। তবে, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওমিক্রনকে রুখতে বিধিনিষেধ জারি হতে পারে বলেও ইঙ্গিত দেন মমতা।

এদিকে, এদিন রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালকে (Beleghata ID Hospital) করা হয়েছে ওমিক্রন চিকিৎসার নোডাল হাসপাতাল। একইসঙ্গে ওমিক্রন চিকিৎসার জন্য ৭টি বেসরকারি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ওমিক্রন আক্রান্ত রোগী বেলেঘাটা আইডি হাসপাতালে না থাকতে চাইলে থাকতে হবে নির্ধারিত ৭ বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন- Murshidabad : নৌকো থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! পরিণতি মর্মান্তিক

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...