Tuesday, June 23, 2026

Snow Fall: দার্জিলিঙে প্রবল তুষারপাত, টাইগার হিল থেকে ঘুম ঢেকেছে বরফে

Date:

Share post:

পূর্বাভাস ছিল দার্জিলিংয়ের উচ্চ এলাকায় তুষারপাত হতে পারে। তবে, বুধবার ভোর থেকে সাদা চাদরে ঢাকা পড়ল দার্জিলিংয়ের (Darjeeling) বিস্তীর্ণ এলাকা। টাইগার হিল (Tiger Hill), সান্দাকফু, ঘুম, ফালুট, জোড়বাংলো, সুখিয়া পোখারি-সহ বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাত হয়েছে। বরফ জমেছে টয় ট্রেনের (Toy Train) লাইনে। পাশাপাশি, তুষারপাত হয়েছে সিকিমেও।

আরও পড়ুন:Royal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে

ঘুম, টাইগার হিলের রাস্তায় পুরু বরফের আস্তরণ। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। আর দার্জিলিং শহরের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডা সঙ্গে তুষারপাত- আর এতেই বেজায় খুশি পাহাড়ের পর্যটকরা। তুষারপাতের খবর পেয়ে অনেকেই রওনা দিয়েছেন টাইগার হিল, জোড় বাংলোর উদ্দেশে। পাহাড়ে অনেকবার গেলেও, তুষারপাত দেখার অভিজ্ঞতা অনেকেরই প্রথম ফলে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিং-সহ সংলগ্ন এলাকায়।

এদিন, প্রবল তুষারপাত হয়েছে সিকিমেও (Sikkim)। সাদা চাদরে ঢেকেছে লাচুং-সহ বিস্তীর্ণ এলাকা। বরফ ঢাকা নাথু লা, ইয়ামথাং দেখতে সিকিমের পর্যটকদের ভিড় জমে বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...