Friday, May 15, 2026

Abhishek Banerjee: নতুন বছরে গোয়ার মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি আসুক: প্রার্থনা অভিষেকের

Date:

Share post:

নতুন বছর গোয়ার মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আনুক- সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে এই শুভকামনা জানালেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) তিনদিনের সফরে মঙ্গলবার গোয়া গিয়েছেন তিনি। বুধবার, সকাল ১১টা নাগাদ সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে (Rudreswar Temple) যান অভিষেক। সেখানে পুজো দেন তিনি। মন্দির থেকে বেরোনোর সময় সাংবাদমাধ্যমকে অভিষেক বলেন, “আমার সৌভাগ্য রুদ্রেশ্বর মন্দিরে পরিদর্শন করতে পারলাম। অত্যন্ত প্রাচীন ঐতিহ্যমন্ডিত এই মন্দির। এখানে পুজো দিয়ে গোয়ার মানুষের উন্নতি, সুখ, সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। নতুন বছরে গোয়ার মানুষের জীবন আনন্দে পরিপূর্ণ হোক।” এদিন, বিকেল ৫টা নাগাদ কানকোনার গোকর্ণ মঠ পরিদর্শনের কথা রয়েছে অভিষেকের। এছাড়াও তাঁর বেশ কয়েকটি কর্মসূচি আছে বলে দলীয় সূত্রে খবর।

দিনক্ষণ ঘোষণা না হলেও, ফেব্রুয়ারিতেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা গোয়ায় (Goa)। এবার সেখানে সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিধায়ক-সহ অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। তালিকায় রয়েছেন টেনিস তারকা থেকে শুরু করে অভিনেত্রী-সমাজসেবী সবাই। রোজই সেখানে যোগদান চলছে তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলা থেকে যে লড়াই শুরু করেছেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে তৃণমূল। বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী হয়ে উঠছে জোড়া ফুল শিবির। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...