Wednesday, February 4, 2026

বিশ্বজুড়ে করোনার দাপট, বছরের প্রথম বিদেশ সফর বাতিল করলেন মোদি

Date:

Share post:

গোটা পৃথিবী জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(omicron) দাপট দেখাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদেশ সফরের ঝুঁকি নিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যার জেরেই ২০২২ সালে মোদির প্রথম বিদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু যেভাবে বিশ্বজুড়ে করোনার নয়া স্ট্রেনের দাপট বাড়ছে তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সেকারণে আপাতত স্থগিত রাখা হচ্ছে মোদির বিদেশ সফর। পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমিরশাহী সফরে যেতে পারেন মোদি। প্রসঙ্গত, করোনারকালে প্রায় ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছেন মোদি।

আরও পড়ুন:নাগাল্যান্ড গুলিকাণ্ডে সেনা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি পেল SIT

কিন্তু এবার যেভাবে গোটা বিশ্বে অমিক্রণ দাপট দেখাতে শুরু করেছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মত বহু দেশ লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে।আমিরশাহীতে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও সেদেশে করোনা আক্রান্তের হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আমিরশাহীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিদেশযাত্রীদের জন্য নিয়মেও কড়াকড়ি করেছে আমিরশাহী।

spot_img

Related articles

সুপ্রিম সওয়াল মুখ্যমন্ত্রীর: মমতাকে ঘিরে রাজধানীতে উন্মাদনা

বেনজির। ঐতিহাসিক। একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি আইনজীবী, তিনি নিজের করা মমলার সওয়াল নিজে করছেন, তাও আবার দেশের...

সংসদে ‘বিশ্বাসঘাতক’ তরজা রাহুল-বিট্টুর: ধর্মীয় রঙ লাগানোর চেষ্টা বিজেপির

দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদকে সংসদ চত্বরে দাঁড়িয়ে 'বিশ্বাসঘাতক' তকমা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। পাল্টা...

নাম বিভ্রাট! বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

এসআইআ(SIR) নিয়ে নির্বাচন কমিশনের(EC) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনলেন দেশের প্রধানও বিচারপতি সূর্যকান্ত। এসআইআর(SIR)...

মার্কিন মুলুকের দল মিনি ইন্ডিয়া! মুম্বইয়ে ফুচকার স্বাদে মজলেন ক্রিকেটাররা

ভারতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে এসে ফুচকায় মজলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা (USA Cricket Team’s)। মার্কিন মুলুকের...