Thursday, May 14, 2026

শিলিগুড়ি পুরভোটে বিজেপির তালিকায় ভিড় বাম-তৃণমূলের উচ্ছিষ্টদের! বিধায়ক শঙ্করও প্রার্থী

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোট। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের শিলিগুড়ি কর্পোরেশন (Siliguri Municipal Corporation)। ২০১৫ সালের শেষ নির্বাচনে তৃণমূল (TMC) ঝড়ের মধ্যে ভোট পরবর্তী জোট করে শিলিগুড়ি পুরবোর্ড দখল করেছিল বাম-কংগ্রেস। ২০২১ বিধানসভা নির্বাচনেও মমতা ঝড়ে শিলিগুড়ি বিধানসভা জিততে পারেনি তৃণমূল। এখান থেকে জয়ী হয়েছে বিজেপি (BJP)। বিধায়ক হয়েছেন একদা অশোক ভট্টাচার্য ঘনিষ্ঠ সিপিএম নেতা শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

এরই মধ্যে এসে গিয়েছে শিলিগুড়ি পুরনিগমের ভোট। যেদিকে তাকিয়ে গোটা রাজ্য। বামেদের আংশিক তালিকার পর বুধবার শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। যেখানে দেখা যাচ্ছে পুরনিগমের ভোটেও লড়বেন বিধায়ক শঙ্কর ঘোষ। ২৪ নম্বর ওয়ার্ড থেকে নম্বর ওয়ার্ড থেকে লড়াই করবেন তিনি। ফলে অঙ্কটি স্পষ্ট। সরাসরি মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা না করলেও বিধায়ক শঙ্কর ঘোষই যে শিলিগুড়ি পুরভোটে গেরুয়া শিবিরের মুখ হতে চলেছে, তা ধরেই নেওয়া যায়।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ানো নান্টু পাল।পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। এবার পুরভোটে ১২ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মঞ্জুশ্রী পাল এবার ১১ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন। সবমিলিয়ে বাম-কংগ্রেস-তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়ে শিলিগুড়ি পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। যেখানে গেরুয়া শিবিরের অঘোষিত মেয়র মুখ শঙ্কর ঘোষও নব্য বিজেপির দলেই পড়েন।

আরও পড়ুন- Corona Vaccine: কলকাতায় ছোটদের ভ্যাকসিন কোথায় হবে জানালেন মেয়র ফিরহাদ

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...